পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদার রবীন্দ্রনগর নাগরিক কমিটি ও সুস্মিতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হলো। পাশাপাশি স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা বিনামূল্যে করা হয় এই শিবিরে। এছাড়াও ব্লাড প্রেসার নির্ণয় ব্লাড সুগার নির্ণয় ব্লাডের গ্রুপ নির্ণয় দন্ত পরীক্ষা করা হয়। নাগরিক কমিটির এই ধরনের উদ্যোগ কে কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ। প্রায় ২৫ জন রক্তদাতা রক্তদান করেছেন এই শিবিরে। দুস্থ মানুষদের কথা ভেবে এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
রবীন্দ্রনগর নাগরিক কমিটি ও সুস্মিতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হলো।












Leave a Reply