খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত দুই কিশোর, একজনের অবস্থা আশঙ্কাজনক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত দুই কিশোর, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি সোমবার নদীয়ার নাকাশিপাড়া থানার মোড়াগাছা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার একটি আম বাগানে অজয় শেখ ও তার বেশ কয়েকজন বন্ধু মিলে খেলা করছিল। তখনই একটি তাজা বোমা কে বল ভেবে মারতে গিয়ে ঘটনাস্থলে বিস্ফোরণ হয় বোমাটি, এরপরে অজয় ও তার বন্ধু গুরুতর আহত হয়। যদিও অজয় শেখের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়, বর্তমানে নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অজয়। অপর বন্ধুর অন্যত্র চিকিৎসাধীন। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি এলাকায়। যদিও ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ এরপর গোটা ঘটনার তদন্ত শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *