গ্রাম বাংলার এই পুজোতে থিমের চমক, এবারের ভাবনা বাঁচিয়ে রেখে শিশু কন্যা, সমাজে আনুন খুশির বন্যা।

আবদুল হাই, বাঁকুড়াঃ-  বাঁকুড়ার শুশুনিয়া সার্বজনীন পুজো সমিতির পুজো এবার ১৫ তম বছরে। গ্রাম বাংলার এই পুজোতে থিমের চমক। এবারের ভাবনা বাঁচিয়ে রেখে শিশু কন্যা, সমাজে আনুন খুশির বন্যা। সমাজের কাছে এক বার্তা তুলে ধরা হয়েছে মন্ডপে। পরিবেশ বান্ধব জিনিস পত্র দিয়ে বানানো হয়েছে মণ্ডপ। বাঁশের কুলো, ঝুড়ি, মাটির খোলা, কলসি এমনি নানান জিনিস পত্র দিয়ে তৈরি হয়েছে থিম। বিভিন্ন মডেলের মধ্য দিয়ে সমাজের কাছে বার্তা কন্যা ভ্রূন হত্যা নয়। প্রতিমা সাবেকি ডাকের সাজে সজ্জিত। প্রতি বছরই এই পুজো কমিটি থিম পুজোর মাধ্যমে সচেতনতার বার্তা তুলে ধরে এ বছরও তার অন্যথা হয়নি। এই বছরও জেলাবাসীর নজর কাটবে এই পূজা প্যান্ডেল এমনই আশা করছেন পুজো উদ্যোক্তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *