নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গেদে ল্যান্ড পোস্ট এর রাস্তার কাজের শুভ সূচনা বিজেপি সাংসদের হাত দিয়ে। জানা যায় রাস্তার দৈর্ঘ্য হল ৮৫০ মিটার, যা ৮৭ লক্ষ টাকা ব্যায় বরাদ্দ। জানা যায় রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এমপি কোটার টাকা থেকে এই টাকা বরাদ্দ করা হয়। তবে সীমান্তবর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটির সংস্কারের জন্য। সেই মতো আজ শুভ সূচনা হল রাস্তাটির। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদগন্নাথ সরকার ও ৮২ নম্বর ব্যাটেলিয়ানের উচ্চপদস্থ আধিকারিকরা।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গেদে ল্যান্ড পোস্ট এর রাস্তার কাজের শুভ সূচনা বিজেপি সাংসদের হাত দিয়ে।












Leave a Reply