নদীয়া জেলা নয় রাজ্য সহ এই দুর্গাপূজা যতগুলি পূজা মন্ডপ হয়েছে তার থেকে সবথেকে বেশি আকর্ষণ নদীয়ার কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার কল্যাণী লুমিন্যান্স ক্লাবের এবারের আকর্ষণ চীনের গ্রান্ড লিসবোয়ার আদলে তৈরী সুবিশাল পূজামন্ডপের উদ্বোধন করেন মমতা মমতা বন্দোপাধ্যায়। বহু প্রতীক্ষিত এই পূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে আপামর দর্শনার্থী ভিড় জমিয়েছেন কল্যানিতে । তবে ক্লাবের পক্ষ থেকে 16 তারিখ থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পূজা মণ্ডপ। গোটা নদীয়া জেলা নয় রাজ্য সহ এই দুর্গাপূজা যতগুলি পূজা মন্ডপ হয়েছে তার থেকে সবথেকে বেশি আকর্ষণ নদীয়ার কল্যাণীর লুমিনাস ক্লাবের এই পুজো মণ্ডপ। চীনের গ্রান্ড লিসবোয়ার আদলে এই মণ্ডপ করা হয়েছে ছয় মাস ধরে। এখন থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হচ্ছে সেখানেই বোঝা যাচ্ছে পুজোর কটা দিন কিভাবে মানুষের কাতারে কাতারে ভিড় হবে। মন্ডপ সজ্জা দেখে চোখে ধাঁধা লেগে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *