বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ সেরা সেরা পুজো লুমিনাস ক্লাব ও আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি কল্যাণী মহাকুমা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব বাংলা শারদ সম্মানে জেলার সেরা পুজোর স্বীকৃতি পেল কল্যাণী আইটিআই পার্ক লুমিনাস ক্লাব। আজ বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ সেরা দুর্গাপুজো,প্রতিমা ও মন্ডপ শয্যার জেলার সেরা পূজো উদ্যোক্তাদের নাম ঘোষণা করেন নদিয়ার জেলা শাসক অরুণ প্রসাদ। এদিন নদিয়া জেলা পরিষদ মিটিং হলে জেলার সেরা পুজো উদ্যোক্তাদের নাম ঘোষণা করা হয়। এবারেও জেলার সেরা পুজোর স্বীকৃতি লাভ করে কল্যাণী লুমিনাস ক্লাবের দীর্ঘ উচ্চতার প্যান্ডেল।
বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ সেরা সেরা পুজো লুমিনাস ক্লাব ও আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি কল্যাণী মহাকুমা। দিশারী সংঘ তেহট্ট মহকুমা। রানাঘাট ষষ্ঠীতলা পাড়া পল্লী পুজো সর্বজনীন দুর্গোৎসব ওয়েলফেয়ার সমিতি রানাঘাট মহকুমা।

এবারের সেরা প্রতিমা পাত্র বাজার বারোয়ারি কৃষ্ণনগর সদর মহকুমা। দেয়াড়াপাড়া সার্বজনীন দূর্গা পূজা কমিটি পরিচালিত নবদ্বীপ কর্ম মন্দির সদর মহকুমা। রানাঘাট বীণাপাণি ক্লাব রানাঘাট মহকুমা।
সেরা মন্ডপ রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি কল্যাণী মহকুমা। সাহাপাড়া সার্বজনীন দুর্গোৎসব তেহট্ট মহকুমা। রানাঘাট ব্রতিসংঘ রানাঘাট মহকুমা।সেরা সমাজ সচেতনতা রানাঘাট কোটপাড়া ইয়ংস ক্লাব রানাঘাট মহকুমা। ধর্মদা যুব সংঘ কৃষ্ণনগর সদর মহকুমা। মুড়াগাছা মডার্ন ক্লাব কৃষ্ণনগর সদর মহকুমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *