নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দুর্গাপুজো উপলক্ষে গুটি কয়েক কলেজ পড়ুয়া মিলে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর, প্রমোন নগর, গুয়াবর উত্তরমণ্ডলের ৬৫ জন কিশোর কিশোরীর হাতে নতুন বস্ত্র তুলে দিলো। পাশাপশি এদিন বীরপাড়া চা বাগানের বেশ কিছু শিশুর হাতেও নতুন বস্ত্র তুলে দেয় তাঁরা।এদিনের বস্ত্র বিতরন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে সৌভিক হাসান, কৌশিক, নীলাঞ্জন,লাবনী,সেবা, তানিয়া, শর্মিষ্ঠারা।পুজোর মরশুমে নতুন পোশাক পেয়ে ভীষণ আনন্দিত এলাকার কিশোর কিশোরীরা। কয়েকজন সহপাঠী মিলে এমন উদ্যোগ প্রতি বছর তারা নেয় বলে জানায় উদ্যোক্তাদের মধ্যে সৌভিক হাসান।
গুটি কয়েক কলেজ পড়ুয়া মিলে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর, প্রমোন নগর, গুয়াবর উত্তরমণ্ডলের ৬৫ জন কিশোর কিশোরীর হাতে নতুন বস্ত্র তুলে দিলো।












Leave a Reply