খুন করে জঙ্গলে মৃতদেহ সরাতে গিয়ে জনতার হাতে ধরা পরল এক ব্যক্তি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শ্বাসরোধ করে খুন করে জঙ্গলে মৃতদেহ সরাতে গিয়ে জনতার হাতে ধরা পরল এক ব্যক্তি। আজ দুপুরে ঘটনাটি ঘটে নদীয়ার হরিণঘাটা থানার জঙ্গলপাড়া এলাকায়। ধৃত ওই ব্যক্তির নাম কার্তিক দেবনাথ বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার কাপালি পাড়া এলাকায়। মৃত ওই মহিলার নাম সন্দীপা সরকার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। অভিযোগ গত ১০-১২ দিন আগে হরিণঘাটা থানার সিমহাট এলাকায় কার্তিক দেবনাথ বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি বিবাহিত স্ত্রী বাপের বাড়ি রয়েছে। সন্দীপা সরকারের সাথে কার্তিক দেবনাথ গত কয়েকদিন ধরেই এই বাড়িতেই রয়েছেন আজ দুপুরে মৃতদেহ একটি প্লাস্টিকে মুড়ে মোটরসাইকেলের পিছনে বেধে জঙ্গলে সরিয়ে দিতে গিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি এলাকার মানুষ মৃতদেহটি ফেলবার সময় তাকে ঘিরে ধরে এরপরে প্লাস্টিকের মোরক খুলতেই মৃতদেহ বেরিয়ে আসে। এরপর স্থানীয় বাসিন্দারা মারধর দিয়ে হরিণঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর সন্দীপা সরকারকে শ্বাসরোধ করে খুন করে, কার্তিক দেবনাথ কে আটক করেছে হরিণঘাটা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *