কল্যাণীতে দুর্গাপুজোর কার্নিভাল অংশগ্রহণ করে ১৩ টি পুজো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শুরু হলো বহু অপেক্ষিত নদীয়ার কল্যানীর দূর্গা পূজার কার্নিভাল। এই কার্নিভালে কল্যাণীর প্রায় ১৩ টি বারোয়ারি অংশগ্রহণ করে। প্রত্যেকটি বারোয়ারির দুর্গা প্রতিমা ট্যাবলই করে সুসজ্জায় সাজানো হয়, এছাড়াও মহিলা ও পুরুষদের অপরূপ সাজে, সাজিয়ে তোলা হয় প্রত্যেকটি বারোয়ারির পক্ষ থেকে। কার্নিভালের মূল মঞ্চের সামনে বিভিন্ন নৃত্যর মাধ্যমে তুলে ধরা হয় কলাকুশলী। জানা গেছে কার্নিভালে অংশগ্রহণকারী প্রত্যেকটি বারোয়ারি কে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *