তালা বন্ধ একটি বাড়ির তালা ভেঙে চুরির ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতে ফের একইভাবে তালাবদ্ধ বাড়ির মূল গেটের তালা ভেঙে দুঃসাহসুটি চুরি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তালা বন্ধ একটি বাড়ির তালা ভেঙে চুরির ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতে ফের একইভাবে তালাবদ্ধ বাড়ির মূল গেটের তালা ভেঙে দুঃসাহসুটি চুরি ঘটনা ঘটলো নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার সোনঘাটা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শোন ঘাটা এলাকার বাসিন্দা বিষয় ব্যবসায়ী বাসুদেব গড়াই বাড়িতে তালা লাগিয়ে পরিবার পরিজনদের নিয়ে এক নিকট আত্মীয়ের পরলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানের যোগদান করতে গিয়েছিলেন। সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি ফিরে বাড়ির মুল গেটের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান তিনি। এরপর ভেতরে ঢুকলে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশাপাশি আলমারি ভেঙে পাঁচ ভরি সোনার গহনা সহ দু লক্ষ নগদ টাকা চুরি হয়ে গিয়েছে দেখতে পান গড়াই পরিবারের সদস্যরা। এরপর বিষয়টি জানানো হয় কৃষ্ণগঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *