ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ছয়জনের আহত চার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ছয়জনের আহত আরো চার, ঘটনায় তীব্র ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালাতে ১৬ নং জাতীয় সড়কে,জানা গিয়েছে বুড়ামালাতে ১৬ নং জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ৪০৭ লরিতে ধাক্কা সিমেন্ট বোঝাই লরির। মৃত্যু হয়েছে ৬ জনের। আহত ৪। গাড়ী উদ্ধার করেছে খড়্গপুর লোকাল থানার পুলিশ। ডেবরা টোল প্লাজা থেকে মাত্র ১ কিমি দূরের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার ভোর তিনটে নাগাদ কোলাঘাটে ফুল নিয়ে যাওয়ার জন্য খড়্গপুর থেকে কলকাতা মুখী ৪০৭ গাড়ীতে ফুল বোঝাই করছিল ১০ জন। যারা মারা গেছেন তাদের প্রত্যেকের বাড়ী খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মুকসুদপুর এলাকায়। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *