প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – রাজ্যের তৃণমূল সরকারের রেশন দুর্নীতি প্রতিবাদে ডোমজুর বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির নেতৃত্ববৃন্দ। রাজ্যের রেশন দুর্নীতি বণ্টনের অব্যবস্থা এবং তৃণমূলের নেতৃত্ব স্থানীয়দের কর্মকাণ্ডের প্রতিবাদে হাওড়া ডোমজুড় বিডিও অফিসে বিজেপি বিক্ষোভ প্রদর্শন করলেন । উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সম্পাদক শ্রী উমেশ রাই। তিনি অভিযোগ করেন রেশন দুর্নীতি নিয়ে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির হাতে ধরা পড়ার পরেও কয়েক মাস হয়ে কেটে গেলও তিনি মুখ খুলছেন না। শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারের বরাদ্দ গরিবের রেশন তৃণমূলের তোলাবাজরা খেয়ে নিচ্ছে । বিভিন্ন জায়গায় রেশনের বদলে তৃণমূলের কর্মীরা স্লিপ দিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এরই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ।
ডোমজুর বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির নেতৃত্ববৃন্দ।












Leave a Reply