প্রতিবাদ সভায় উপস্থিত সাঁকরাইলের বিধায়িকা।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ১০০ দিনের কাজের টাকার দাবিতে প্রতিবাদ সভায় উপস্থিত সাঁকরাইলের বিধায়িকা। সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদসভা হলো মানিকপুর রিস্কাস্ট্যান্ড এর কাছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে । কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে তারই প্রতিবাদে এই প্রতিবাদসভা। উপস্থিত ছিলেন সাঁকরাইল এর বিধায়িকা প্রিয়া পাল, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ নাসিমা কাজী, আই এন টি টি ইউ সির সাঁকরাইল ব্লক সভাপতি শেখ আহমেদ, পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ মোঃ সিদ্দিক এবং বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ মান্নান মোল্লা, পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তপন পাল, মানিকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বেবৃন্দরা এবং সকল কর্মীবৃন্দ। গরিব মানুষের ন্যায্য ১০০ দিনের কাজের টাকা দেওয়ার দাবিতে এই পথসভা । এই পথসভা থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ কেন্দ্র সরকারের এই বঞ্জনার প্রতিবাদে গর্জে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *