বৃহস্পতিবার এক বিজয়া সম্মেলনীতে মেতে উঠল মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার এক বিজয়া সম্মেলনীতে মেতে উঠল মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। শুধু এখনকার পার্টিতে থাকা তৃণমূল কর্মী কাউন্সিলর পঞ্চায়েত সদস্য নয়,মুখ ফিরিয়ে নেওয়া, বসে থাকা পুরানো কর্মী,নেতৃত্বদের এদিন সম্বর্ধনা দেওয়া হয়।সঙ্গে সংবর্ধিত করা হয় সংবাদ মাধ্যমের কর্মীদের।
এখন পুজোর মরশুম চলছে ।দুর্গা লক্ষ্মী গণেশ বিশ্বকর্মার পর এবার কালীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে শহর জুড়ে। ইতিমধ্যে বিভিন্ন সংস্থা সংগঠন রাজনৈতিক নেতা-নেত্রীরা বিজয়া সম্মেলনীতে মেতে উঠেছেন। মূলত মুখ ফিরিয়ে নেওয়া,দুর্দিনে পাশে থাকা কর্মীদের একসাথে এক জায়গায় এক জোট করতে এবং আলাপচারিতা মিষ্টিমুখ করার জন্যই এই বিজয়া সম্মেলনী। এদিন মেদিনীপুরে প্রদ্যুৎ স্মৃতি সদনে বিধায়িকা জুন মালিয়া তার কর্মী নেতৃত্বদের নিয়ে এক বিজয়া সম্মেলনতে মেতে উঠলেন।যেখানে ছিল দুর্দিনে দলের সঙ্গে থাকা বর্তমানে বসে যাওয়া একনিষ্ঠ কর্মী সমর্থক ও নেতৃত্ব।এরই সঙ্গে সদ্য জেটা পঞ্চায়েত সদস্য এবং বিধানসভা ভোটে জেতা সদস্য সহ যারা ভোটের লড়াইয়ে ময়দানে থেকেছে তারা।মঞ্চে তাদেরও সম্বর্ধনা জানান বিধায়িকা।পরিশেষে তিনি সংবাদমাধ্যমের কর্মীদেরও তিনি সম্বর্ধনা জানান,জানান বিজয়ার শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *