চলন্ত বাসে আগুন, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মাদপুর এলাকার জাতীয় সড়কে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – হঠাৎই চলন্ত বাসে আগুন, বাসের জানালা ভেঙে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা যাত্রীদের, ঘটনায় কমবেশি করে আহত তিন থেকে চারজন বাস যাত্রী, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মাদপুর এলাকার জাতীয় সড়কে, সূত্রে জানা যায় শুক্রবার রাত্রি সাড়ে নটা নাগাদ কলকাতা থেকে উড়িষ্যা গামী একটি যাত্রীবাহী বাস যাওয়ার পথে মাদপুর এলাকার জাতীয় সড়কে হঠাৎই ইঞ্জিনে আগুন লাগে, তড়িঘড়ি বাস চালকের তৎপরতায় জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে দেয় ওই যাত্রীবাহী বাস, এমার্জেন্সি দরজা খুলে দেওয়ার পাশাপাশি যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার বার্তা দেয়া হয় বাস চালক এবং বাস কন্টাকটারদের তরফে, এরপর বাসের জানালা ভেঙে প্রাণ রক্ষা পায় যাত্রীরা, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *