বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে, উনাকে যেখানে দেখবো জুতোপেটা করব।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে, উনাকে যেখানে দেখবো জুতোপেটা করব। এদিন সাংবাদিক সম্মেলন করে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে হুঁশিয়ারি দিলেন নদীয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বিজেপি নেতৃত্বরা‌। উল্লেখ্য এদিন কৃষ্ণনগর এক নম্বর ব্লকের স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া ছিল। সেখানে সদস্য সংখ্যার দিক থেকে বিজেপি এগিয়ে থাকলেও বিজেপি সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত হননি। যার কারনে সমান সমান হয়ে যায় তৃণমূলের সঙ্গে। জগন্নাথ সরকার এবং আরেকজন পঞ্চায়েত সদস্যরা উপস্থিত না থাকায় ওই ব্লকের উপ সমিতি গঠন করে তৃণমূল কংগ্রেস। এরপরই অভিযোগ ওঠে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার টাকার বিনিময়ে উপস্থিত হননি। পাশাপাশি তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে বিজেপির একজন পঞ্চায়েত সদস্যকে তিনিই কিডন্যাপ করে লুকিয়ে রেখেছেন। এদিন সাংবাদিক সম্মেলন করে দুই বিজেপির জনপ্রতিনিধি বলেন, সাংসদ কে যেখানে পাবো আমরা জুতোপেটা করব। সাংসদ তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, ওরা কেউ বিজেপি করে না, যদি করত তাহলে একজন সাংসদ কে নিয়ে এই ধরনের নোংরামো করত না। তিনি উন্নয়নমূলক কাজের জন্য দিল্লিতে বিশেষ মিটিং এ গিয়েছিলেন, উপ সমিতি গঠনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল তার দিল্লি যাওয়ার, তাই তিনি উপস্থিত হতে পারিনি। তবে বিজেপির একাংশ নেতৃত্ব তার সাথে যে নোংরামো করেছে তাদের শাস্তির যাতে ব্যবস্থা হয় সে আবেদন করবেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *