মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলাকালীন স্কুলে ঢুকে ছাত্রীর গলায় ছুরি,আহত ছাত্রী ও তার বাবা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রেমে প্রত্যাখ্যান,মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলাকালীন স্কুলে ঢুকে ছাত্রীর গলায় ছুরি চালানোর ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত রসকুণ্ডু হাইস্কুলে,ঘটনায় আহত হয়েছে ওই ছাত্রীর বাবাও, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,জানা গিয়েছে আহত ছাত্রীর নাম শম্পা মন্ডল,বয়স আনুমানিক ১৬ বছর, অভিযুক্ত ছেলের নাম গোবিন্দ বিশ্বাস,বয়স আনুমানিক একুশ বছর ,বাড়ি গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা এলাকার,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানা পুলিশ, এই ঘটনার পরে উত্তেজিত হয়ে পড়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা স্কুলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা,জানা গিয়েছে স্কুলে ইংলিশ পরীক্ষা চলছিল, পরীক্ষা শুরু হওয়ার আগে এই ঘটনা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলে, ইতিমধ্যেই ওই অভিযুক্ত যুবককে আটক করেছে গড়বেতা থানার পুলিশ, ঘটনায় লিখিত অভিযোগ করেছেন স্কুল কর্তৃপক্ষ, গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছি গড়বেতা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *