খড়গপুর গ্রামীন থানা অবদি “চোর ধরো,জেল ভরো” অনুষ্ঠানে অনুমতি দিল না জেলা পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দিলীপ ঘোষের র‍্যালিতে অনুমতি দিল না জেলা পুলিশ,শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ইনদা OT রোড পেট্রোল পাম্প থেকে খড়গপুর গ্রামীন থানা অবদি “চোর ধরো,জেল ভরো” অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানে অনুমতি দিল না জেলা পুলিশ প্রথমে এই র‍্যালিটি হওয়ার কথা ছিল ।খড়গপুর বারোবেটিয়া থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের অব্দি, সেখানে তৃণমূলের অনুষ্ঠান রয়েছে বলে সেই অনুষ্ঠানটি এইখানে শিফট করা হয়েছিল, কিন্তু দেখা গেছে এই অনুষ্ঠানেও পুলিশের অনুমতি না পেয়ে ক্ষোভে পুষছে বিজেপি কর্মী ও সমর্থকেরা,যদিও বিজেপি জানিয়ে দিয়েছে এই অনুষ্ঠান হবেই দুর্গাপুর থেকে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । যদিও পুলিশ জানিয়ে দিয়েছে হাইকোর্ট নিয়ম অনুযায়ী ২৪ ঘন্টা আগে অনুমতি নিতে হয় তা বিজেপি করেনি,সেই ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি কিন্তু বিজেপি কর্মীরা সমর্থকরা জানিয়েছেন যে ২৪ ঘন্টা আগেই অনুমতির জন্য চিঠি পাঠানো হয়েছিল জেলা পুলিশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *