পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে জঙ্গল থেকে যুবক-যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের দুই নম্বর সন্ধিপুর অঞ্চলের আমশোল এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় এই দিন সকাল আটটা নাগাদ আমশোলের জঙ্গলে হঠাৎই এক যুবক-যুবতী কে একত্রিতভাবে একটি ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা ,তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার অন্তর্গত সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে ওই যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার করে, পাশাপাশি ওই যুবক-যুবতীর নাম পরিচয় জানার পাশাপাশি কি কারনে এই ঘটনা গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ, অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
যুবক-যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।












Leave a Reply