বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে অডিটোরিয়াম হলে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী,ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি সহ ভারতীয় মজদুর সংঘের একাধিক কর্মকর্তারা । এদিন
শ্রমিকদের বিভিন্ন পেশাগত বিষয়ে আলোচনা হয়। DVC এর মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের নতুন পেনশন স্কিম চালুর পরিবর্তে পুরাতন পেনশন স্কিম চালুর দাবি করেছিল একাধিক শ্রমিক সংগঠনের সাথে ভারতীয় মজদুর সংঘ এবং পরবর্তীতে DVC কতৃপক্ষের কর্তৃপক্ষ সেই দাবিতে মেনে নেয়। সেই কারণে আজ এই অনুষ্ঠান করেন বলে জানান ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তারা।
সোমবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে অডিটোরিয়াম হলে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল।












Leave a Reply