রেল শহর খড়্গপুরের বোগদা এলাকায় প্রাতঃভ্রমণ এবং চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলকে ঠিক এভাবেই কটাক্ষ করলেন দাপুটে বিজেপি নেতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ক্ষমতা ও অর্থ নিয়ে নিজেদের মধ্যেই খুনাখুনি শুরু হয়ে গিয়েছে,এই দলটাই শেষ হয়ে যাবে, বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরের বোগদা এলাকায় প্রাতঃভ্রমণ এবং চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলকে ঠিক এভাবেই কটাক্ষ করলেন দাপুটে বিজেপি নেতা তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ,প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যদের মাইক কেড়ে নেয়া হয়েছে কোন মন্তব্য করতে দেওয়া হয়নি সেই পরিপ্রেক্ষিতে মন্তব্য রাখতে গিয়ে ঠিক তৃণমূলকে এভাবেই নিশানা করলেন দিলীপ ঘোষ, অন্যদিকে পাহাড়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন দিলীপ ঘোষ, অন্যদিকে শুভেন্দু অধিকারী কে সাসপেন্ড প্রসঙ্গ নিয়ে বিরোধীদের কণ্ঠরোধ এবং বিরোধীদের কাজ করতে বাধা দিচ্ছে শাসক দল এমনই ভাবে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *