প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – হাওড়া সদর বিজেপির পক্ষ থেকে গণতন্ত্রের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করল কেক কেটে। গণতন্ত্রের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করল হাওড়া সদর বিজেপি। হাওড়া পুরনিগমের গেটের সামনে কেক কেটে পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করলো বিজেপি। পাঁচ বছর আগে ঠিক আজকের দিনেই হাওড়া পুরনিগমের বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল। পাঁচ বছর কেটে গেলেও হাওড়া পুরনিগমের নির্বাচন আর হয়নি। তারই প্রতিবাদে এই অভিনব বিক্ষোভ বিজেপির। গত পাঁচ বছরেও নির্বাচন হয়নি হাওড়া পুরনিগমে। এটা গণতন্ত্রের পক্ষে চরম লজ্জার। এই অভিযোগে আজ রবিবার ১০ ডিসেম্বর সকালে বিজেপি হাওড়া সদরের তরফ থেকে হাওড়া পুরনিগমের গেটের সামনে “গণতন্ত্রের ৫ম মৃত্যুবার্ষিকী” উপলক্ষে কেক কেটে অভিনব প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা উমেশ রাই, দলের প্রাক্তন কাউন্সিলর গীতা রাই সহ অন্যান্য নেতৃত্ব।
হাওড়া পুরনিগমের গেটের সামনে কেক কেটে পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করলো বিজেপি।












Leave a Reply