প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – নতুন তৃণমূলের যুব কার্যালয় উদ্বোধন হলো সারেঙ্গা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারেঙ্গা উত্তরপাড়া বন্ধন ব্যাংক এর পাশে উদ্বোধন হলো তৃণমূলের যুব কার্যালয়ের অফিস। নির্বাচনের আগে যুব তৃণমূল কর্মীদের মানসিক উৎসাহ বাড়াতে তৃণমূলের যুব কার্যালয় গঠিত হলো। ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের আগেই বিধায়িকার হাত দিয়ে ফিতে কেটে প্রতিষ্ঠিত হলো যুব পার্টি অফিস।উপস্থিত ছিলেন সাঁকরাইল বিধানসভা সভার বিধায়িকা প্রিয়া পাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নাসিমা কাজী, ব্লক সভাপতি অমৃত বোস, পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ মান্নান মোল্লা, অঞ্চল সভাপতি দিব্যেন্দু নস্কর, প্রাক্তন প্রধান আশুতোষ টকাল, পঞ্চায়েত সদস্য শম্পা সরদার, ফারুক আব্দুল্লাহ, হামিদ শেখ, সারেঙ্গা যুব সভাপতি সোনু মাকাল সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল যুব সাধারণ সম্পাদক আদিত্য নস্কর সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সারেঙ্গা উত্তরপাড়া বন্ধন ব্যাংক এর পাশে উদ্বোধন হলো তৃণমূলের যুব কার্যালয়ের অফিস।












Leave a Reply