আগামী ৭ ই জানুয়ারি কোলকাতা বিগ্রেড সমাবেশ বাম ছাত্র যুব সংগঠনের। ইতিমধ্যে রাজ্য সহ জেলা জুড়ে প্রচারের ঝড় তুলেছে বাম ছাত্র যুব কর্মীরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আগামী ৭ ই জানুয়ারি কোলকাতা বিগ্রেড সমাবেশ বাম ছাত্র যুব সংগঠনের। ইতিমধ্যে রাজ্য সহ জেলা জুড়ে প্রচারের ঝড় তুলেছে বাম ছাত্র যুব কর্মীরা। বাদ পড়লো না কল্যাণীর গয়েশপুর।
এদিন গয়েশপুর বেদীভবন থেকে বিগ্রেড সমাবেশের সমর্থনে মিছিল বের করে বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে।
মিছিলে পা মেলায় প্রাক্তন বাম যুব নেতৃত্ব সহ একাধিক ছাত্র যুব নেতৃত্ব।
এদিন যুব নেতা জয় হালদার বলেন দুর্নীতি মুক্ত রাজ্য করতে আমাদের লড়াই,রাজ্যের শাসক দলের একাধিক দুর্নীতির প্রতিবাদ জানাতে আগামী কাল বিগ্রেড সমাবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *