বিজেপির বাইক মিছিল কে কেন্দ্র করে ধুধুমার কান্ড বেঁধে গেল, বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বিজেপি সমর্থক আহত হন।

নিজস্ব সংবাদদাতা, হুগলি : – বিজেপির বাইক মিছিল কে কেন্দ্র করে ধুধু মার কান্ড ঘটে গেল চলল পুলিশের লাঠি। হুগলির ডানকুনি দিল্লীরোড চৌমাথা থেকে হাওড়ার ডোমজুর থানা পর্যন্ত বিজেপির বাইক মিছিল কে কেন্দ্র করে ধুধুমার কান্ড বেঁধে গেল । বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বিজেপি সমর্থক আহত হন। বাইক মিছিল উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ জেলার সংগঠনের নেতৃত্ববৃন্দ i মিছিলের বিজেপির কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেয়, পুলিশ লাঠি চার্জ করে। তাতে একজন বিজেপির কর্মী আহত হন। তাকে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনায় হুগলির ডানকুনি থানার পুলিশ দুজন কে আটক করেছেন। মিছিল ডানকুনি চৌমাথা থেকে দুর্গাপুর হাইওয়েজের ডানকুনি মোড়ে এলে পুলিশের সঙ্গে পুনরায় গন্ডোগোল শুরু হয়। বিজেপির পক্ষ থেকে দুর্গাপুর হাইওয়েজের রাস্তা অবরোধ করা হয়। এর ফলে ক্ষনেকের জন্য দুর্গাপুর হাইওয়েজের রাস্তা অবরুদ্ধ হয়ে পরে, যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পেয়ে অবরোধ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *