নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গয়েশপুরে কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন মেলায় ভক্তদের ঢল।
৫৫০ বছরের পুরনো এই মন্দির আজোও পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে হাজার হাজার ভক্তদের সমাগম হয় নদীয়া জেলার কল্যানীর গয়েশপুর কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন মেলায়। এছাড়া সারা বছর এখানে নিয়মিত পুজো পাঠ চলে।
এই মন্দির খুবই জাগ্রত । মেলা শুরু হতেই প্রথম দিন মেলা পরিদর্শন করতে আসেন গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সুকান্ত চ্যাটাজি।
রাজ্যের বিভিন্ন জেলার মানুষ এখানে আসে মন্দির দর্শন সহ পুজো দেয়। মেলা শুরু হবার আগে থেকেই যাত্রীদের সমাগম ঘটে।
এতো বছরের পুরনো মন্দির হলেও স্থায়ী ভাবে দেখা গেল না যাত্রীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা।
তবে যাত্রীদের থাকা ও বিশ্রাম সহ মন্দিরের আরো উন্নত করে সাজিয়ে তুলতে ইচ্ছে প্রকাশ করেছেন গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সুকান্ত চ্যাটাজি।
মেলায় কোন অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য বারতি নজর দারি ছিল পুলিশ প্রশাসনের।
অপরাধ ভঞ্জন মেলায় আজোও পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে হাজার হাজার ভক্তদের সমাগম।












Leave a Reply