কল্যাণী এমসের সামনে আবারো ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার তিনজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আবারো ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার তিনজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটে নদিয়ার কল্যাণী এমসের সামনে। জানা যায় একটি যাত্রীবোঝাই অটো জাগুলি থেকে কল্যাণী দিকে আসছিল, আরেকটি পিকআপ ভ্যান কল্যানীর দিকে আসতে গিয়ে ঠিক কল্যাণী এমস এর গেটের সামনে যাত্রী বোঝাই অটোটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দেয় এর পর যাত্রী বোঝাই অটোটি উল্টে যায়। ঘটনাস্থলে আহত হয় তিনজন। আহতদের তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দারা কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে দুর্ঘটনার ঘটনায় তদন্ত চালাচ্ছে কল্যানি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *