হিলি, নিজস্ব সংবাদদাতা: – আজ সকাল দশটায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর গ্রামে কিশোরী মেয়েরা বাল্যবিবাহ রুখতে শপথ গ্রহণ করলেন। দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করবার লক্ষ্যে লালপুর এলাকার পাঁচটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কিশোরী মেয়েরা একত্রিত হয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ গ্রহণ করার পাশাপাশি শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন। আজকের এই শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবিরে মুখ্য আলোচক ছিলেন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস। তিনি শিশু সুরক্ষা বিষয়ক নানান দিক নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি শিশুদের উপর যৌন নির্যাতন রুখতে, বাল্যবিবাহ রুখতে, কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিৎ এবং কোথায় কিভাবে অভিযোগ জানাতে হবে তার ওপর বিস্তারিত আলোচনা করেন। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী সান্ত্বনা বসাক, ববিতা সূত্রধর, রেখা মন্ডল ও রুম্পা মন্ডল, উজ্জীবন সোসাইটির ফিল্ড ফেসিলিটিটর ছন্দা মন্ডল ও শম্পা সরকার। উর্মিলা, স্মৃতি, রচনার মতো এই এলাকার কিশোরী মেয়েরা আজকের এই সচেতনতা শিবিরে শিশু সুরক্ষা বিষয়ক তাদের নানান মতামত তুলে ধরেন। স্যাগ কেপি প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর অর্পিতা দাস বলেন, হিলি ব্লকের কিশোরী মেয়েদের সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি আগামী দিনেও চালু থাকবে। আজকের এই সচেতনতামূলক শিবিরে প্রায় ৪০ জন মতন কিশোরী উপস্থিত ছিলেন।
দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর গ্রামে কিশোরী মেয়েরা বাল্যবিবাহ রুখতে শপথ গ্রহণ












Leave a Reply