গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল ১৮ বছর বয়সী এক গৃহবধূ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পাঁচ মাসের সন্তান রেখে এক গৃহবধুর রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। মৃতদেহ আজ পাঠানো হয় ময়না তদন্তে। জানা যায় গৃহবধুর নাম স্বপ্না বিশ্বাস, বয়স ১৮ বছর। শশুর বাড়ি শান্তিপুর বেলঘড়িয়া অঞ্চলে। জানা যায় গৃহবধুর বাবার বাড়ি নদীয়ার করিমপুরে। গত দু বছর আগে প্রেম করে বিয়ে হয় গৃহবধূর। বাবার বাড়ির দাবি, তারা রাতে জানতে পারেন তাদের মেয়ে আত্মহত্যা করেছে। তৎক্ষণাৎ তারা ছুটে এসে মেয়ে শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানেই দেখে মেয়ে বাথরুমে ঝুলন্ত অবস্থায় রয়েছে। যদিও প্রতিবেশীদের দাবি, স্বামীর অল্প রোজগারের কারণে প্রায়সই সংসারে অশান্তি লেগে থাকতো, সেই কারণে হয়তো এই ঘটনা ঘটতে পারে। তবে আদৌ কি কারণে গৃহবধূ আত্মহত্যার রাস্তা বেছে নিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দুই পরিবারের কাছ থেকে। মঙ্গলবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *