মঙ্গলবার তুলকালাম পরিস্থিতি তৈরি হল মালদার বুলবুলচন্ডী হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় দুই ষাঁড়ের লড়াইয়ে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —দুই ষাঁড়ের লড়াই রাজ্য কয়েক ঘন্টা ধরে রাস্তা বন্ধ।হঠাৎ মঙ্গলবার মালদা নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী হসপিটাল মোড় এলাকায় দুটি ষাঁড়ের সরকারের উপর দুই ক্ষিপ্ত ষাঁড়ের লড়াই। আর এই লড়াইয়ের জেরেই মঙ্গলবার তুলকালাম পরিস্থিতি তৈরি হল মালদার বুলবুলচন্ডী হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায়। দুই ষাঁড়ের লড়াইয়ের জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়কে বন্ধ থাকল যান চলাচল। আতঙ্কিত হয়ে পড়লেন সাধারণ মানুষ। তাই আতঙ্ক নিরসনে দুই ষাঁড়ের লড়াই থামাতে ছুটে আসল হবিবপুর থানার পুলিশ। লড়াই থামাতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকেও।’ অবশেষে খানার আইসি সুবীর কর্মকার জীবনের ঝুঁকি নিয়ে দুই ক্ষিপ্ত ষাঁড়কে সরিয়ে দিয়ে শান্ত করলেন পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *