মঙ্গলবার বেলা দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ল্যাদাপোল এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার,গুরুতর আহত আরো দুইজন,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়,ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ল্যাদাপোল এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম পিকু নন্দী, বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৬ বছর,সূত্রে আরও জানা গিয়েছে স্বামী স্ত্রী ও তার ছেলেকে নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়ার দিকে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি সবজি বোঝায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সবজি বোঝায় পিকআপ ভ্যানটি,অন্যদিকে বাইক থেকে ছিটকে পড়ে বাইকে থাকা তিনজন, এরপর স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে স্ত্রী পিকু নন্দীকে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসকরা,অন্যদিকে বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে,ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *