নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার তেহট্টর নাটনা মাঠপাড়া পূর্ব ICDS সেন্টারের বেহালদশা। এখানে খোলা আকাশের নিচেই চলছে অঙ্গনওয়ারী কেন্দ্র। এই গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে নেই নিজস্ব কোনো ঘর। ফলে খোলা আকাশের নিচেই হচ্ছে রান্না, চুলোয় স্বাস্থ্য বিধি, শিকেয় উঠেছে পঠনপাঠন। এলাকাবাসীর অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর খোলা না থাকায় খোলা আকাশের নিচেই চলে রান্না। হয় না, পঠন পাঠন। কোথাও জলঙ্গী নদীর তীরে একেবারে খোলা আকাশের নিচে রান্না, কোথাও অন্যের বাড়িতে আবার কোথাও অস্থায়ী ছাউনী করলেও নেই ন্যূনতম পরিচ্ছন্নতা। অভিযোগ গর্ভবতী মায়েদের এবং শিশুদের পুষ্টির কারণে খিচুড়ি ও ডিম দেওয়া হয়। কিন্তু এভাবে খোলা আকাশের নিচে রান্না করা কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পাশাপাশি শিশুদের পঠন-পাঠনের হাতে খড়ি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই। কোন নির্দিষ্ট ঘর না থাকায় পড়ুয়ারা যেমন আসতে চায় না, অপরদিকে খোলা পরিবেশে পাঠাতে চাই না শিশুর পরিবার। তাহলে তাদের মনে শিক্ষার আলো পৌঁছবে কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। খোলা আকাশের নিচে রান্না এবং পঠন-পাঠন না হওয়ার কথা কার্যতা স্বীকার করে নিয়েছেন অঙ্গনওরী কেন্দ্রের কর্মীরা। তাদেরও একই অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়নি কোন ঘর তাই নির্দিষ্ট ঘর না থাকায় শিশুদের পঠন-পাঠন কোথায় করাবেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কাজ হয়নি বলেন আবিভাকারা।
তেহট্টর নাটনা মাঠপাড়া পূর্ব, CDS সেন্টারের বেহালদশা। এখানে খোলা আকাশের নিচেই চলছে অঙ্গনওয়ারী কেন্দ্র।












Leave a Reply