মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার রেস কাটতে না কাটতে আবার ডাকাতি। এবার মালদার বৈষ্ণবনগর থানার সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি। জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা। এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের মুখ,হাত,পা বেধে রেখে আগ্নেয়স্ত্র দেখিয়ে চলে লুটপাট। জানা যায় ওই স্কুল শিক্ষকের নাম মোঃ উজির হোসেন। মোহাম্মদ উজির হোসেন টার্গেট স্কুলের কর্ণধার তিনি। জানা যায় বাড়ির সদস্যদের বেধে রেখে প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। প্রায় ১৫ ভরি সোনা এবং নগদ ১ লক্ষ্য ২০ হাজার টাকা ও চারটি নামি দামি মোবাইল নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তবে দুষ্কৃতীদের মুখ বাঁধা থাকাই কাউকে চিনতে পারেনি বাড়ির সদস্যরা। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণব নগর থানার পুলিশ। উল্লেখ্য একই কাদায় গত একমাস আগে মালদার ইংলিশ বাজারের লক্ষীপুর এলাকায় জানালার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছিল। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
পূর্ব বেদরাবাদ এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি। জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা।












Leave a Reply