মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ব্রোজ লালটোলা প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের নির্মাণ নিয়ে অসন্তোষ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অভিযোগ। মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ব্রোজ লালটোলা প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের নির্মাণ হচ্ছে। এস এস এম ফান্ড থেকে প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে দুটি ভবন নির্মিত হবে। ভবন নির্মাণের জন্য যে পিলারগুলি দেওয়া হয়েছে সেগুলো নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। হাত দিলেই ভেঙে চলে আসছে পিলার। এতে রীতিমত ক্ষুব্ধ স্থানীয়রা। এই মর্মে মানিকচক বিডিও কে লিখিত অভিযোগ জানাবেন বলেছেন। আপাতত স্থানীয়রা কাজটি বন্ধ রেখেছেন।স্থানীয়দের দাবি সিডিউল মেনে সঠিকভাবে কাজ হলে করতে দেওয়া হবে।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জীবন মণ্ডলের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রজলালটোলা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন তৈরি করা হচ্ছে। এর ফলে হাত দিয়ে পিলার ভেঙে যাচ্ছে। এমনকি লোহার রোড ও সিমেন্ট নিম্নমানের ব্যবহার করা হচ্ছে। আমরা প্রশাসনকে বলবো তদন্ত করে বিষয়টা দেখুক।

এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অচিন্ত মন্ডলের বক্তব্য অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। হাত দিয়ে ভেঙে আসছে পিলার। আমরা স্থানীয়রা কাজ বন্ধ রেখেছি। বিডিওকে লিখিত আকারে জানাবো।

ব্রজলালটোলা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন মন্ডল এর বক্তব্য স্থানীয়দের মুখে শুনলাম কাজ নিম্নমানের হচ্ছে। আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।আমি চাই কাজটা সিডিউল মেনে হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *