মাসুদ মণ্ডল খুনের ঘটনায় হাওড়া হাওড়া থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠালো চাপড়া থানার পুলিশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  কুখ্যাত দুষ্কৃতী হাত কাটা মাসুদ মণ্ডল খুনের ঘটনায় হাওড়া হাওড়া থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠালো চাপড়া থানার পুলিশ। জানাযায় ধৃতের নাম খোকন মোল্লা, বাড়ি চাপড়া থানার রানাবনদ এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে,মাসুদকে গুলি করে খুন করছিল খোকন। কিছুদিন আগে আগ্নেয়অস্ত্র সহ গ্রেপ্তার হয় খোকন। তার আগে নিষিদ্ধ কাশির সিরাপ সহ গ্রেফতার করে খোকনকে পুলিশ, পরে তিন বছর জেলে থাকার পরে জামিনে মুক্তি পায় সে। হাত কাটা মাসুদ খুন হওয়ার কারণ নিষিদ্ধ কাশির সিরাপ ছিনতাই করে এবং সেই টাকা ভাগাভাগি করতে গিয়ে তাকে খুন করে হয় বলে পুলিশের ধারণা। এই নিয়ে খুনের ঘটনায় চাপরা থানা পুলিশ মোট চারজনকে গ্রেফতার করে। খোকনকে গ্রেফতার করে শনিবার আদালতে প্রেস করে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে জানা যায় পুলিশ সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *