স্বামী বিবেকানন্দর ১৬১ তম জন্ম তিথি উপলক্ষে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – সাঁকরাইল বিজেপির ১ নম্বর মণ্ডলের উদ্যোগে হয়ে গেল শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী প্রিয়ঙ্কা ট্রিবেওয়াল। স্বামী বিবেকানন্দর ১৬১ তম জন্ম তিথি উপলক্ষে সারা ভারতবর্ষের জুড়ে বিভিন্ন জায়গায় স্বামীজি কে স্মরণ করে অনুষ্ঠান হল, তেমনি হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের বিজেপি পক্ষ থেকে সাঁকরাইল এক নম্বর মন্ডলের প্রাক্তন সভাপতি বিকাশ নস্করের তত্ত্বাবধানে হলো শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী প্রিয়ঙ্কা ট্রিবেওয়াল, হাওড়া জেলার যুব সভাপতি মিঠুন চক্রবর্তী জেলা বিজেপি সম্পাদক প্রফেসর উত্তম অধিকারী, মহিলা মোর্চার জেলার দায়িত্বপ্রাপ্ত নেত্রী বর্ণালী ঢালী নস্কর, সারেঙ্গা অঞ্চল বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা ও নেত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো সারেঙ্গা পোল এলাকায়। প্রায় পাঁচশো দুস্থদের হাতে কম্বল তুলে দেয়া হয়। সভায় উপস্থিত নেতৃত্ব গন বিবেকানন্দর বাণী এবং আদর্শকে তুলে ধরেন সেইসঙ্গে আগামী লোকসভা নির্বাচনে বিপুলভাবে নরেন্দ্র মোদির হাত শক্ত করার জন্য বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও মন্ত্রীদের ব্যাপক দুর্নীতির খতিয়ান তুলে ধরা হয় এই সভা থেকে। বিশিষ্ট আইনজী প্রিয়াঙ্কা ট্রব্রেওয়াল বললেন ২২সে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনে সারা ভারতবর্ষ জুড়ে যে কর্ম যজ্ঞ শুরু হবে তাতে যেন সবাই যুক্ত হন সেইভাবে তিনি সাধারণ জনগণকে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *