নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- আজ বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের চকদাপট এফপি স্কুলে পরিদর্শনে যান বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী মহাশয়। স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকদের কাছ থেকে তিনি খোঁজখবর নেন। মিডডে মিলে ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করা খাবারো তিনি চেখে তার গুণগতমান দেখেন। এছাড়া প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গেও কথোপকথন করেন। বিদ্যালয় এর উন্নতিকল্পে শিক্ষকরা কিছু বিষয়ে মাননীয় বিধায়কের সামনে রাখেন। তিনি সেগুলি তার সাধ্যমত পূরণের প্রচেষ্টা করবেন বলে কথা দেন।
হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের চকদাপট এফপি স্কুলে পরিদর্শনে যান বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী মহাশয়।












Leave a Reply