খুনের ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৪৮ ঘন্টা যেতে না যেতেই খুনের কিনারা খুঁজে বের করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। উল্লেখ্য গত শুক্রবার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের ধাড়াপাড়া এলাকায় বন্দনা মুক্তি নামে এক মহিলাকে চাষের জমিতে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে তারই স্বামী মুক্তি মুদি। যদিও ঘটনার পর থেকেই বাড়ি ছেড়ে পলাতক হয়ে যায় অভিযুক্ত। এরপর থেকেই অভিযুক্তর খোঁজে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে শান্তিপুর ব্লকের বাগআঁচড়া এলাকায় অভিযুক্তর সন্ধান পায় পুলিশ, এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ রবিবার অভিযুক্ত মুক্তি মোদিকে রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। সূত্রে এও খবর খুনের ঘটনার কারণ জানতে অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *