রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অপরাজয় নামক স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অপরাজয় নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জামুয়া গ্রামে জামুয়া প্রাইমারি বিদ্যালয়ের নিকট চল্লিশ জন অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের শীত বস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উক্ত এলাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন উক্ত এলাকার উপপ্রধান নীলমাধব পৈড়া, প্রণব কোটাল ও অন্যান্য গ্রামবাসীরা। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সুশান্ত জানা , কোষাধ্যক্ষ রাজকুমার রানা, সদস্য প্রশান্ত মাজী, অতনু ঘোষ, জয়দেব সিং এবং ভূপতি হেম্ব্রম। প্রাথমিকভাবে এযাবৎ সংগঠনের কাজকর্ম সম্পর্কে বক্তব্য রাখেন সম্পাদক সুশান্ত জানা মহাশয়। এছাড়াও বক্তব্য রাখেন নীলমাধব পৈড়া মহাশয়। আগামীদিনে সংগঠনের শ্রীবৃদ্ধির কামনাও করেন অনেকে। তবেই সমাজসেবী সংগঠনের এই কর্মকাণ্ড তে আপ্লুত এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *