মালদহ হয়ে দিল্লির পথে আগরতলা- আনন্দ বিহার তেজস ‘রাজধানী’ এক্সপ্রেস।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদহ হয়ে যাত্রা শুরু রাজধানী এক্সপ্রেস-এর। আজ প্রথমবার মালদহ হয়ে দিল্লির পথে আগরতলা- আনন্দ বিহার তেজস ‘রাজধানী’ এক্সপ্রেস। মালদা টাউন স্টেশনে সাপ্তাহিক এই রাজধানী এক্সপ্রেস- এর ফ্ল্যাগ অফ করেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদহের ডিআরএম বিকাশ চৌবে, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী, মালদহ বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল সাহা প্রমুখ। এই ট্রেনে দুপুরে মালদা থেকে রওনা হয়ে পরদিন সকাল ১১ টার আগেই পৌঁছে যাওয়া যাবে দেশের রাজধানী দিল্লিতে। মাত্র ১৯ ঘন্টার কিছু বেশি সময়ে মালদা থেকে তেজস রাজধানী পৌঁছবে দিল্লি। এরফলে মালদা ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার যাত্রীরাও উপকৃত হবেন। তেজস রাজধানী এক্সপ্রেস ২০টি কোচ রয়েছে। প্রথম শ্রেণীর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শীততাপ নিয়ন্ত্রিত কামরা রয়েছে এই ট্রেনে। আপাতত প্রতি মঙ্গলবার চলবে সাপ্তাহিক এই তেজস রাজধানী এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে মালদহের যাত্রীদের জন্য ৫৪ টি আসন সংরক্ষিত থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *