দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে টানা সাতদিন সারা দেশজুড়ে মন্দির সাফাই অভিযানের কর্মসূচি নিয়েছে বিজেপি। এই অভিযান চলবে আগামী ২২ জানুয়ারী পর্যন্ত। রাম মন্দির উদ্বোধনের পূর্বে স্বচ্ছ ভারত অভিযানে ঝাঁটা হাতে দুবরাজপুর আশ্রম মোড় সংলগ্ন জোড়া বটতলা কালী মন্দির পরিষ্কার করলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির বীরভূম জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর বিধানসভার কো-কনভেনার সত্যপ্রকাশ তেওয়ারি, দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি সহ বিজেপি কর্মীরা। এদিন তাঁদেরকে কখনও দেখা গেল ঝাঁটা হাতে মন্দির পরিষ্কার করতে। আবার কখনও দেখা গেল, জল দিয়ে ধুয়ে মুছে সাফ করছেন মন্দির চত্বর। বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আমরা আগের দিন লোবা মায়ের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। তাই সকলকে বলব নিজ নিজ এলাকার মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তাছাড়াও ঐদিন প্রতিটি মন্দিরে উপস্থিত থেকে পূজার্চনা করা এবং বাড়িতে বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করে অকাল দীপাবলী পালন করা।
রাম মন্দির উদ্বোধনের পূর্বে স্বচ্ছ ভারত অভিযানে ঝাঁটা হাতে দুবরাজপুর আশ্রম মোড় সংলগ্ন জোড়া বটতলা কালী মন্দির পরিষ্কার।












Leave a Reply