স্নান করতে নেমে জলে তলিয়ে গেল অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ভাগীরথী নদী তে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল আনুমানিক তিনটে নাগাদ নদীয়ার নবদ্বীপ থানার দন্ডপালি তলায় ভাগীরথী নদীর স্নান ঘাটে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অসিত দে জানান, এই দিন বিকেলে তিনি নদী ঘাটের একপাশে মাছ ধরছিলেন। সেই সময় ১ ব্যক্তি নদীর ঘাটে জামা ,জুতো খুলে স্নান করতে নেমে হঠাৎ করে জলে তলিয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে তিনি মাছ ধরার ছিপ ছুঁড়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই ব্যক্তি জলে তলিয়ে যায়। পাশাপাশি অপর এক প্রত্যক্ষদর্শী বালক রাজদীপ সাহা জানায়, এই দিন বিকেল আনুমানিক তিনটে নাগাদ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গঙ্গার ঘটে স্নান করতে নেমে হঠাৎ জলে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। নিখো যেই ব্যক্তির নাম পরিচয়দ জানতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। অন্যদিকে বুধবার সকাল থেকেই বিপর্যয় মোকাবিলা দপ্তর এসে নদীতে ডুবুরি নামিয়ে ব্যক্তির দেহের খোঁজে চালাচ্ছে তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *