কল্যাণী স্টেশন থেকে গয়েশপুর – AIIMS সহ একাধিক রুটে বন্ধ অটো ও টোটো চলাচল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার কল্যাণী স্টেশন থেকে গয়েশপুর – AIIMS সহ একাধিক রুটে বন্ধ অটো ও টোটো চলাচল। নদীয়ার কল্যাণীর তিন নম্বর প্লাটফর্মের নিচে রয়েছে অটো ও টোটো স্ট্যান্ড।
তৃণমূলের আইএনটিটিইউসির দাবী, তাদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
তাদের দাবী, অন্য রুটের চালকেরা এখানে স্ট্যান্ড করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে। এখান থেকে গয়েশপুর, এইমস কল্যাণী সহ একাধিক রুটের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কিন্তু দীর্ঘকাল ধরে যে স্ট্যান্ড রয়েছে, তার পাশে অন্য রুটের স্ট্যান্ড তৈরি করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে অন্যরুটে চালকেরা। এর ফলে দীর্ঘকালের যে স্ট্যান্ড রয়েছে সেই সমস্ত চালকদের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অভিযোগ, প্রশাসনকে জানালেও এর সুরাহা হয়নি। তাই আজ সকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অটো টোটো ম্যাজিক চালানো বন্ধ রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *