বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র প্রদান রাম লালা মন্দিরের অক্ষত প্রসাদ বিতরণ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- এই মুহূর্তে দেশে সবচেয়ে চর্চিত এবং কাঙ্খিত বিষয় রাম মন্দির উদ্বোধন। আগামী ২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা অযোধ্যায়। পরিষদ যাকে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সেই উদ্বোধনে থাকতে চলেছেন ভারতের ধর্মীয় গুরু ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ । শুধু ভারত নয়, ভারতের বাইরেও উন্মাদনা লক্ষ্য করা গেছে বিগত প্রায় একমাস যাবৎ সময় ধরে। এই উপলক্ষে বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র প্রদান রাম লালা মন্দিরের অক্ষত প্রসাদ বিতরণ এ ধরনের নানা কর্মসূচি আরএসএস বিশ্ব বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির উদ্বোধন কমিটি ,ভারতীয় জনতা পার্টি সহ নানান ধর্মীয় সংগঠন প্রচার চালিয়েছে তবে আমন্ত্রণের প্রধান ভূমিকায় রয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট কমিটি।
এখন শুধুই প্রতীক্ষা মাত্র কয়েকদিন হাতে আছে আর।
তবে সকলের ক্ষেত্রেই তো আর অযোধ্যায় যাওয়া সম্ভব নয় তাই যারা বাড়িতে বসে এই শুভক্ষণে অংশগ্রহণ করতে চান তাদের জন্য বলা হয়েছে সারাদিনব্যাপী বিভিন্ন মন্দিরে পুজো হোম যজ্ঞ প্রার্থনা চলবে সন্ধ্যার পর প্রতিটা বাড়িতেই জ্বলবে, ন্যূনতম পঞ্চ প্রদীপ।
আর সেই প্রদীপের যোগান দিতেই হিমশিম খাচ্ছেন, মৃত শিল্পী কুমোর পাল থেকে শুরু করে প্রদীপ বিক্রেতারা।
প্রান্তিক পরিবারের হাতে বিনামূল্যে সরষের তেল সলতে এবং পঞ্চ প্রদীপ তুলে দিচ্ছেন আরএসএস মহিলা সদস্যরা। আজ নদীয়ার শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের স্মৃতি নগরপাড়ায় এইরকম এক আয়োজন করেছিলেন তারা। তারা জানাচ্ছেন গ্রামে এবং শহরে ঘুরে ঘুরে এভাবেই ছোট ছোট সভা করে মহিলাদের উদ্দীপ্ত করছেন তারা। অন্যদিকে প্রদীপ জ্বালানোর সমস্ত উপকরণ পেয়ে গৃহবধূরা জানাচ্ছেন তারা প্রতিদিন সন্ধ্যাবেলায় এমনিতেই প্রদীপ জ্বালান। তবে এই বিশেষ শুভদিনের সন্ধ্যায় তারা পঞ্চ প্রদীপ জ্বালাবেন। ঘরে ঘরে, হবে শ্রীরামচন্দ্রের পুজো। অরাজনৈতিকভাবে হিন্দু সনাতনী পরিবারের গৃহবধূরাও জানালেন বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধনে তারা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *