এক ব্যাক্তিকে খুন করে বস্তায় বেঁধে ফেলে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য বাখরাবাদে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রেললাইনের উপর এক ব্যাক্তিকে খুন করে বস্তায় বেঁধে ফেলে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য,ঘটনস্থলে পুলিশ কুকুর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বাখরাবাদ এলাকায়,জানা গিয়েছে শুক্রবার ভোরে বাখরাবাদ রেল স্টেশন থেকে কিছুটা দূরে রেল লাইনের উপর বস্তায় বাঁধা দেহ দেখতে পায় রেল কর্মীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং রাজ্য পুলিশ। মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান কেউ বা কারা খুন করার পর বস্তা বন্দী করে বাইকে নিয়ে এসে রেললাইনের উপর সুইয়ে দিয়ে যায়।তার উপর ট্রেন চলে যায়। ঘটনাস্থলে জিআরপি এবং রাজ্য পুলিশ এসে তদন্ত শুরু করে পুলিশের প্রাথমিক অনুমান অন্যত্র খুন করে রেল লাইনের ওপর ফেলে দেওয়া হয়েছে রেল লাইনের উপর। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *