নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২০ জানুয়ারি: – ভারতের সংবিধান রক্ষা, দেশের সর্বস্তরে সম্প্রীতি রক্ষা, মানবতাকে শ্রেষ্ঠ ধর্মের মর্যাদা দেওয়া সহ একাধিক দাবিতে নাগরিক কনভেনশন করল দক্ষিণ দিনাজপুর সম্প্রীতি মঞ্চ। শনিবার আয়োজিত এই কনভেনশনের মূল লক্ষ্য ছিল বহুত্ববাদই ভারতবর্ষের মূল বৈশিষ্ট্য ও মানবতাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম এই বার্তা ছড়িয়ে দেওয়া। কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অনিমেষ লাহিড়ী ও পারিজাত সাহা, চিকিৎসক সৌরভ কুন্ডু প্রমুখ। এদিনের কনভেনশন থেকে বর্তমানে দেশের সংবিধান আক্রান্ত হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করা হয়। তার সঙ্গে মানুষের একান্ত ব্যক্তিগত বিষয় ধর্ম নিয়েও ভয়ংকর রাজনীতি চলছে তথা দেশের সর্বস্তরের সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে সমাজের সমস্ত স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ভারতের সংবিধান রক্ষা, দেশের সর্বস্তরে সম্প্রীতি রক্ষা, মানবতাকে শ্রেষ্ঠ ধর্মের মর্যাদা দেওয়া সহ একাধিক দাবিতে নাগরিক কনভেনশন করল দক্ষিণ দিনাজপুর সম্প্রীতি মঞ্চ।












Leave a Reply