কারের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাত সকালে প্রাইভেট গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩,ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আমশোল এলাকার রাজ্য সরকার,স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকাল আনুমানিক আটটা নাগাদ চন্দ্রকোনা থেকে গড়বেতার দিকে যাচ্ছিল তিনজন যাত্রীসহ একটি প্রাইভেট কার,সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় আমশোল এলাকায়,ঘটনায় কমবেশি করে আহত হয় প্রাইভেট কারে থাকা তিনজন,এরপর স্থানীয়দের তৎপরতায় আহত তিনজনকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *