ঘাস কাটতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ-  বুনো হাতির হানায় মৃত্যু হল এক জনের। এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুনো হাতির হানা বৃদ্ধি পেয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে। জানা গিয়েছে, গতকাল দুপুরে মাদারিহাটের ধুমচিপাড়া চা বাগানের এক নিবাসী ঘাস কাটতে বেরিয়েছিল কিন্ত রাত হয়ে গেলে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়। তারপর তারা দেখে ওই চা বাগানে বুনো হাতির দল।এদিকে মাদারিহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য রবিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *