নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :- দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে বালুরঘাট-হিলি রেলপ্রকল্পের কাজ পুনরায় শুরু হলো। এদিন বালুরঘাট সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ড. সুকান্ত মজুমদার পুনরায় শিলান্যাস করে বালুরঘাট-হিলি রেলপ্রকল্পের অর্ধ-সমাপ্ত কাজের শুভ আরম্ভ করেন। এই অনুষ্ঠানে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত নতুন ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের পাঁচটি আংশিক সমাপ্ত রেল সেতুর পুনরায় শুভ আরম্ভ হয়।
প্রসঙ্গত, বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এর কাজ শুরু হয়েছিল দীর্ঘ ১৪ বছর আগে। দীর্ঘবছর ধরেই চলেছে বালুরঘাট -হিলি রেল লাইন সম্প্রসারণ এর কাজ। জমি চিহ্নিত করে শুরু হয়েছিল কাজ। বালুরঘাটের আত্রেয়ী ও হিলির যমুনা নদীর উপর সেতু তৈরীর কাজও শুরু হয়। এরপর জমি জটের কারনে প্রায় ১৪ বছর আগে বন্ধ হয়েযায় কাজ। তবে গত বছর বাজেটে এই প্রকল্পে টাকা বরাদ্দ করায় এবং জমিজট কেটে যাওয়ায় পুনরায় কাজ শুরুর আশা বুকে বাঁধে জেলা বাসি।
অবশেষে ২১ শে জানুয়ারি শুভারম্ভ করা হল
বন্ধ থাকা বালুরঘাট হিলি রেল লাইনের কাজের। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির উত্তর আপ্তৈর এলাকায় যমুনা নদীর উপর অর্ধসমাপ্ত রেল ব্রীজের কাজের পুনরায় শুভারম্ভ করা হল। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রেলের এই কাজের শুভ সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কাটিহারের ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা৷ বালুরঘাট হিলি রেল লাইনে ৫ টি অর্ধসমাপ্ত ব্রীজের কাজের সূচনা করা হয়।
জানাগেছে,এই কাজের জন্য ৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও এই রেল লাইন সম্প্রসারণে জমি অধিগ্রহণ করতে প্রায় ২৯৮ কোটি টাকা রেল জেলা প্রশাসনকে দিয়েছে। যার মধ্যে ৩৩ কোটি টাকা জমিদাতাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে।












Leave a Reply