১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হবে বালুরঘাট শহরের আত্রেয়ী সদরঘাটে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় ১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হবে বালুরঘাট শহরের আত্রেয়ী সদরঘাটে। এনিয়ে সকাল থেকেই সাজো সাজো রব বালুরঘাটে। বিজেপি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এদিন শোভাযাত্রা রের করে শহরে। পাশাপাশি, এই শুভ দিনে দিপালী নগর এলাকায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন হয়। এতদিন তার কার্যালয়টি শহরে একটি ভাড়া বাড়িতে ছিল অস্থায়ীভাবে।
সুকান্ত বলেন, সমস্ত হিন্দু ধর্মের মানুষ আজ রামমন্দির উদ্বোধনে মেতে উঠেছেন। জেলা তো বটেই, রাজ্যে সাজো সাজো রব। তবে ভেজাল হিন্দুরা এথেকে বিরত রয়েছে। এছাড়া উস্কানি দিতে আজ তৃণমূল তাদের কর্মসূচি রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *